নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ সুপার জনাব গৌতম কুমার (বিশ্বাস) নিজ হাতে এসব ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন আজ সোমবার (০৬ এপ্রিল) প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব গৌতম কুমার (বিশ্বাস) ভুক্তভোগীদের হাতে এসব ফোন তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মার্চ মাসে জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে এই ফোনগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে যারা ছিলেন সদর থানার  এএসআই আব্দুল মোতালেব (০৯টি ফোন)। নাচোল থানা এএসআই মোঃ ফরহাদ হোসেন (০৩টি ফোন)। ডিবি (গোয়েন্দা শাখা) এসআই কামরুল হাসান (০২টি ফোন)।

হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। পুলিশ সুপার জানান, জননিরাপত্তা ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ সুপার জনাব গৌতম কুমার (বিশ্বাস) নিজ হাতে এসব ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন আজ সোমবার (০৬ এপ্রিল) প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব গৌতম কুমার (বিশ্বাস) ভুক্তভোগীদের হাতে এসব ফোন তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মার্চ মাসে জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে এই ফোনগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে যারা ছিলেন সদর থানার  এএসআই আব্দুল মোতালেব (০৯টি ফোন)। নাচোল থানা এএসআই মোঃ ফরহাদ হোসেন (০৩টি ফোন)। ডিবি (গোয়েন্দা শাখা) এসআই কামরুল হাসান (০২টি ফোন)।

হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। পুলিশ সুপার জানান, জননিরাপত্তা ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত