নড়াইলে যাত্রীবাহী বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় তছিরন নেছা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার মজিদ শেখের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তছিরন নেছা খুলনা থেকে বাসে করে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে তাঁর মেয়ে-জামাই কামাল শেখের বাড়িতে যাচ্ছিলেন। আউড়িয়া টোল ঘরের সামনে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বেনাপোলগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে ময়না বেগম জানান, তাঁর ছোট মেয়ের সিজারিয়ান অপারেশনের খবর শুনে মাকে আসতে বলেছিলেন। বড় মেয়ের বাড়ি থেকে ছোট মেয়ের কাছে আসার পথেই এই দুর্ঘটনা তাঁর মায়ের প্রাণ কেড়ে নিল।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন