নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। এসময় জালিয়াতি কাজে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সরঞ্জাম উদ্ধার

রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় জাল সার্টিফিকেট ও মার্কশিট তৈরির চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেকট্রিক ডিভাইস ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী নগরীর কুমারপাড়া (ঘোষপাড়া) এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) এবং রায়হান আউয়াল (২১)। অভিজিৎ ওই এলাকার অর্জুন মন্ডলের ছেলে এবং রায়হান রবিউল আউয়ালের ছেলে।

র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অপারেশন দল মঙ্গলবার রাতে আলুপট্টি রোড সংলগ্ন কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করে আসছিল এবং জালিয়াতির মাধ্যমে সেগুলো তৈরি করে সরবরাহ করত।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামাদি মামলার আলামত হিসেবে থানায় জমা দেওয়া হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। এসময় জালিয়াতি কাজে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সরঞ্জাম উদ্ধার

রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় জাল সার্টিফিকেট ও মার্কশিট তৈরির চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেকট্রিক ডিভাইস ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী নগরীর কুমারপাড়া (ঘোষপাড়া) এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) এবং রায়হান আউয়াল (২১)। অভিজিৎ ওই এলাকার অর্জুন মন্ডলের ছেলে এবং রায়হান রবিউল আউয়ালের ছেলে।

র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অপারেশন দল মঙ্গলবার রাতে আলুপট্টি রোড সংলগ্ন কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করে আসছিল এবং জালিয়াতির মাধ্যমে সেগুলো তৈরি করে সরবরাহ করত।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামাদি মামলার আলামত হিসেবে থানায় জমা দেওয়া হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত