জামালপুর শহরে মাদক ও অপরাধের বিরুদ্ধে থাকবে সামাজিক প্রতিরোধ বলে মন্তব্য করেছেন মেয়র প্রার্থী মনোয়ারুল ইসলাম কর্নেল।পাশাপাশি জামালপুর পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
জামালপুর শহরে মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মনোয়ারুল ইসলাম কর্নেল। সম্প্রতি প্রচারণাকালে তিনি জামালপুর পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মেয়রের প্রার্থী হিসেবে নিজের অবস্থান সুসংহত করতে কর্নেল প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডের মোড়ে, চায়ের দোকানে এবং পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিনরাত ভোটার ও মুরুব্বীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি তিনি তরুণদের সাথেও এলাকার নানা সমস্যা নিয়ে আলোচনা করছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য মনোয়ারুল ইসলাম কর্নেল আগে থেকেই পৌরবাসীর আস্থা অর্জন করেছেন। বিশেষ করে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং অসহায় শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতকরণে তার ভূমিকা প্রশংসিত।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, "জামালপুর হবে মানুষের শহর। যেখানে রাস্তা শুধু গাড়ির জন্য নয়, পথচারীদের জন্যও নিরাপদ হবে। উন্নয়ন হবে মানুষকে সাথে নিয়ে। এখানে নাগরিক মানে শুধু ভোটার নয়, নাগরিক হবে শহরের অংশীদার। মানুষের কথা শুনেই শহরের সব সিদ্ধান্ত নেওয়া হবে।"
উল্লেখ্য যে, ১৯৯৮ সালে জামালপুর শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তীতে জেলা ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজপথে আন্দোলন করতে গিয়ে তাকে বিগত সময়ে অসংখ্য মামলার শিকার হতে হয়েছে এবং একাধিকবার কারাবরণ করতে হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনের আস্থাভাজন এই নেতা আশা প্রকাশ করেন যে, দল তাকে মনোনয়ন দিলে তিনি বিজয়ী হয়ে জামালপুরকে একটি 'মডেল পৌরসভা' হিসেবে গড়ে তুলবেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন