নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযান: ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজ কুমার (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজ কুমার (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানে মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৯৪০ টাকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের যোগীবাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক রাজ কুমার ওই গ্রামের মৃত যোগিন্দ্র রবিদাসের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র একটি চৌকস দল যোগীবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় রাজ কুমারের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত নগদ টাকা জব্দ করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযান: ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজ কুমার (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজ কুমার (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানে মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৯৪০ টাকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের যোগীবাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক রাজ কুমার ওই গ্রামের মৃত যোগিন্দ্র রবিদাসের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র একটি চৌকস দল যোগীবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় রাজ কুমারের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত নগদ টাকা জব্দ করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত