চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন করা হয়েছ। বৃহস্পতিবার সকালে একে খান ফিলিংস স্টেশন পি,টি,আাই চাঁপাইনবাবগঞ্জ অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন করেন
সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে চলমান জ্বালানি তেলের সংকট মোকাবিলায় এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে 'জেলা প্রশাসন অ্যাপ'-এর মাধ্যমে তেল বিক্রি করা হবে।
বৃহস্পতিবার সকালে শহরের একে খান ফিলিং স্টেশনে (পিটিআই সংলগ্ন) এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল পদ্ধতির তেল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ।
বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি ও মানুষের চরম ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং তেল বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন অ্যাপের মাধ্যমে তেল বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উদ্বোধনকালে জেলা প্রশাসক জানান, অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করা হলে লাইনে দাঁড়িয়ে থাকার জনদুর্ভোগ কমবে। এর মাধ্যমে একদিকে যেমন স্বচ্ছতা নিশ্চিত হবে, অন্যদিকে সাধারণ মানুষ কোনো প্রকার হয়রানি ছাড়াই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন