কক্সবাজারের রামুতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন।দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার লম্বরীপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের রামুতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানদারকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় এই ঘটনা ঘটে। মাথায় গুলিবিদ্ধ সাদ্দাম হোসেনকে (৩৭) আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাদ্দাম হোসেন তেচ্ছিপুলের আসকরপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে তেচ্ছিপুল দক্ষিণ পাশের লম্বরীপাড়া সড়কে সাদ্দামের মুদি দোকানের সামনে পাওনা টাকা নিয়ে একই এলাকার শফি আলমের (৩০) সাথে তার কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে শফি আলম তার কাছে থাকা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে একটি গুলি সাদ্দামের মাথায় লাগে। তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা সাদ্দামকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
রামু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, ঘটনার পর থেকেই হামলাকারী শফি আলম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন