নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একদল যুবক সড়কে নেমে মিছিল শুরু করে। মিছিল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ঝটিকা মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবরটি পুলিশের নজরে এসেছে। কারা এই ঝটিকা মিছিলে অংশ নিয়েছে, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একদল যুবক সড়কে নেমে মিছিল শুরু করে। মিছিল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ঝটিকা মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবরটি পুলিশের নজরে এসেছে। কারা এই ঝটিকা মিছিলে অংশ নিয়েছে, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত