নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

রেশম ও বস্ত্র শিল্প উন্নয়নে সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী

ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি আগামীকাল শনিবার (১১ এপ্রিল) থেকে দুইদিনের রাষ্ট্রীয় সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারী যাচ্ছেন। শনিবার সকালে রাজশাহী পৌঁছে তার সফর কার্যক্রম শুরু হবে।

সফরের উদ্দেশ্য সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীসহ দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট শিল্পের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। দারিদ্র্য হ্রাস ও অর্থনীতি সমৃদ্ধ করা সরকারের অন্যতম লক্ষ্য। এ শিল্পের উন্নয়ন হলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতি শক্তিশালী হবে।’

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মার্চ সচিবালয়ে দেশের রেশম শিল্প উন্নয়নে সংশ্লিষ্টদের নিয়ে এক সভা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ওই সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড-এর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সফরসূচি অনুযায়ী, রাজশাহীতে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন এবং রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় খাত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

পরদিন রবিবার (১২ এপ্রিল) সকালে তিনি দিনাজপুর টেক্সটাইল মিল এবং নীলফামারী-এর দারোয়ানী টেক্সটাইল মিল ও ‘ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রডাক্টস লিমিটেড’-এর কার্যক্রম পরিদর্শন করবেন।

সফরসঙ্গী হিসেবে থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রেশম ও বস্ত্র শিল্প উন্নয়নে সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি আগামীকাল শনিবার (১১ এপ্রিল) থেকে দুইদিনের রাষ্ট্রীয় সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারী যাচ্ছেন। শনিবার সকালে রাজশাহী পৌঁছে তার সফর কার্যক্রম শুরু হবে।

সফরের উদ্দেশ্য সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীসহ দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট শিল্পের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। দারিদ্র্য হ্রাস ও অর্থনীতি সমৃদ্ধ করা সরকারের অন্যতম লক্ষ্য। এ শিল্পের উন্নয়ন হলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতি শক্তিশালী হবে।’

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মার্চ সচিবালয়ে দেশের রেশম শিল্প উন্নয়নে সংশ্লিষ্টদের নিয়ে এক সভা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ওই সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড-এর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সফরসূচি অনুযায়ী, রাজশাহীতে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন এবং রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় খাত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

পরদিন রবিবার (১২ এপ্রিল) সকালে তিনি দিনাজপুর টেক্সটাইল মিল এবং নীলফামারী-এর দারোয়ানী টেক্সটাইল মিল ও ‘ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রডাক্টস লিমিটেড’-এর কার্যক্রম পরিদর্শন করবেন।

সফরসঙ্গী হিসেবে থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত