নজর বিডি

পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রি: ব্যবসায়ীর জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেওয়ানগঞ্জ

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাওনিয়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে কাওনিয়ারচর বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার অবৈধ মজুতকৃত পেট্রোল পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, "অবৈধ মজুত ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রি: ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেওয়ানগঞ্জ

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাওনিয়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে কাওনিয়ারচর বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার অবৈধ মজুতকৃত পেট্রোল পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, "অবৈধ মজুত ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত