নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার: অস্ত্র ও গুলি উদ্ধার

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে গভীর রাতে র‌্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

শীর্ষ সন্ত্রাসী সুজন

খুলনার আড়ংঘাটা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুজন আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোডের বাসিন্দা মোঃ দুলাল সরকারের ছেলে।

র‌্যাব-৬-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র উদ্ধারে বের হয় র‌্যাবের একটি দল। এ সময় তার বাড়ির ভেতর লুকানো অবস্থায় একটি দেশি তৈরি শর্টগান, একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড শর্টগানের গুলি এবং ২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।

সিপিএসসি, র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, সুজনের পিসিআর (PCP) পর্যালোচনা করে দেখা গেছে, তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং দুর্ধর্ষ অপরাধীদের গ্রেপ্তারে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার: অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে গভীর রাতে র‌্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

শীর্ষ সন্ত্রাসী সুজন

খুলনার আড়ংঘাটা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুজন আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোডের বাসিন্দা মোঃ দুলাল সরকারের ছেলে।

র‌্যাব-৬-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র উদ্ধারে বের হয় র‌্যাবের একটি দল। এ সময় তার বাড়ির ভেতর লুকানো অবস্থায় একটি দেশি তৈরি শর্টগান, একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড শর্টগানের গুলি এবং ২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।

সিপিএসসি, র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, সুজনের পিসিআর (PCP) পর্যালোচনা করে দেখা গেছে, তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং দুর্ধর্ষ অপরাধীদের গ্রেপ্তারে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত