কুড়িগ্রামের নাগেশ্বরীতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১১ এপ্রিল) আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাগেশ্বরী জোনাল অফিসের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সেবা বিচ্ছিন্ন থাকবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের ওপর ঝুঁকে পড়া গাছ ও ডালপালা কর্তনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বিদ্যুৎ বিভ্রাট এড়াতে এবং সঞ্চালন লাইন নিরাপদ রাখতেই এই সাময়িক ব্যবস্থা।
নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন জানান, নাগেশ্বরী ১ ও ২ ফিডারের আওতাধীন সকল এলাকায় এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন