নজর বিডি
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

কুরিয়ারে গাঁজা পাচার: চা পাতার বস্তা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত ‘এ জে আর’ কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজুল শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার বাসিন্দা।

কুরিয়ার সার্ভিস

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ২২ কেজি গাঁজাসহ মিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত ‘এ জে আর’ কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজুল শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল শান্তিমোড়ের ওই কুরিয়ার সার্ভিসে তল্লাশি চালায়। এ সময় একটি বুকিং করা পার্সেলের ভেতরে থাকা চা পাতার বস্তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকগুলো অত্যন্ত সুকৌশলে কুরিয়ারের মাধ্যমে পাচারের জন্য লুকিয়ে রাখা হয়েছিল।

র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ মাদকচক্র কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে মাদক ছড়িয়ে দিচ্ছে। আটক মিরাজুল এই চক্রের একজন সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুরিয়ারে গাঁজা পাচার: চা পাতার বস্তা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত ‘এ জে আর’ কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজুল শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার বাসিন্দা।

কুরিয়ার সার্ভিস

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ২২ কেজি গাঁজাসহ মিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত ‘এ জে আর’ কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজুল শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল শান্তিমোড়ের ওই কুরিয়ার সার্ভিসে তল্লাশি চালায়। এ সময় একটি বুকিং করা পার্সেলের ভেতরে থাকা চা পাতার বস্তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকগুলো অত্যন্ত সুকৌশলে কুরিয়ারের মাধ্যমে পাচারের জন্য লুকিয়ে রাখা হয়েছিল।

র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ মাদকচক্র কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে মাদক ছড়িয়ে দিচ্ছে। আটক মিরাজুল এই চক্রের একজন সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত