নজর বিডি
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্যকে ইউনিয়ন চেয়ারম্যানদের সংবর্ধনা

গোপালগঞ্জ সদর আসনের সাংসদ সদস্য ড,কে এম বাবরকে সংবর্ধনা দিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যানরা উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কৌশিক আহমেদ এর সভাপতিত্বে সদর উপজেলার ২১ টি ইউনিয়নের চেয়ারম্যান গন এই সংবর্ধনা দেন।

বিশেষ সংবর্ধনা

গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরকে বিশেষ সংবর্ধনা দিয়েছেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কৌশিক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চেয়ারম্যানদের বিভিন্ন বক্তব্য ও দাবি অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন সংসদ সদস্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিকদার শহিদুল ইসলাম লেনিন, সভাপতি, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি। ফজলুল কবির দারা, সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি। হাসানুল বান্না, সাংগঠনিক সম্পাদক। রিয়াজ উদ্দিন লিপ্টন, সভাপতি, জেলা যুবদল। সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. কে এম বাবর বলেন, "আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন। আপনাদের কাছে আমি এবং আমার দল ঋণী।" তিনি আরও আশ্বস্ত করেন যে, ইউনিয়নগুলোর উন্নয়নের দাবি সমূহ পূরণে তিনি শতভাগ চেষ্টা করবেন।

জ্বালানি তেলের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। কৃষি উন্নয়নে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এবং কৃষকরা যেন সঠিকভাবে তেল পায়, সেদিকে নজর রাখতে তিনি চেয়ারম্যানদের নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্যকে ইউনিয়ন চেয়ারম্যানদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর আসনের সাংসদ সদস্য ড,কে এম বাবরকে সংবর্ধনা দিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যানরা উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কৌশিক আহমেদ এর সভাপতিত্বে সদর উপজেলার ২১ টি ইউনিয়নের চেয়ারম্যান গন এই সংবর্ধনা দেন।

বিশেষ সংবর্ধনা

গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরকে বিশেষ সংবর্ধনা দিয়েছেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কৌশিক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চেয়ারম্যানদের বিভিন্ন বক্তব্য ও দাবি অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন সংসদ সদস্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিকদার শহিদুল ইসলাম লেনিন, সভাপতি, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি। ফজলুল কবির দারা, সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি। হাসানুল বান্না, সাংগঠনিক সম্পাদক। রিয়াজ উদ্দিন লিপ্টন, সভাপতি, জেলা যুবদল। সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. কে এম বাবর বলেন, "আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন। আপনাদের কাছে আমি এবং আমার দল ঋণী।" তিনি আরও আশ্বস্ত করেন যে, ইউনিয়নগুলোর উন্নয়নের দাবি সমূহ পূরণে তিনি শতভাগ চেষ্টা করবেন।

জ্বালানি তেলের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। কৃষি উন্নয়নে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এবং কৃষকরা যেন সঠিকভাবে তেল পায়, সেদিকে নজর রাখতে তিনি চেয়ারম্যানদের নির্দেশ দেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত