আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আলোচিত কিডনি বিশেষজ্ঞ ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় প্রধান আসামি যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, মঈন উদ্দিন মঈন এই চাঁদাবাজি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি। অভিযানে মঈন ছাড়াও আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই ছয়জনের নাম-পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি।
এর আগে একই ঘটনায় মঈনের আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
উল্লেখ্য, ডা. কামরুল ইসলামের হাসপাতালে এই চাঁদাবাজির ঘটনাটি সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রধান আসামিসহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে বড় অগ্রগতি হলো বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন