নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জামালপুর পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আহসানুজ্জামান রুমেল

জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য মেয়র প্রার্থী আহসানুজ্জামান রুমেলের নববর্ষের শুভেচ্ছাবার্তা  জানিয়েছেন।

বাংলা নববর্ষ ১৪৩৩

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জামালপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল।

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এই শুভেচ্ছাবার্তার মাধ্যমে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

শুভেচ্ছাবার্তায় আহসানুজ্জামান রুমেল বলেন, "বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। পুরাতন সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন আশা ও উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় এই দিনটি। নতুন বছরের আলোয় সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।" তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং পৌরবাসীর সুস্বাস্থ্য কামনা করেন।

মেয়র প্রার্থী হিসেবে আহসানুজ্জামান রুমেল দীর্ঘদিন ধরে জামালপুর পৌর এলাকায় নানামুখী সেবামূলক কাজ করে আসছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর নিজস্ব অর্থায়নে শত শত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা এবং নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের আস্থাভাজন হিসেবে পরিচিত এই নেতা তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে তিনি আগামী নির্বাচনে জয়ী হয়ে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জামালপুর পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আহসানুজ্জামান রুমেল

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য মেয়র প্রার্থী আহসানুজ্জামান রুমেলের নববর্ষের শুভেচ্ছাবার্তা  জানিয়েছেন।

বাংলা নববর্ষ ১৪৩৩

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জামালপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল।

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এই শুভেচ্ছাবার্তার মাধ্যমে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

শুভেচ্ছাবার্তায় আহসানুজ্জামান রুমেল বলেন, "বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। পুরাতন সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন আশা ও উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় এই দিনটি। নতুন বছরের আলোয় সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।" তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং পৌরবাসীর সুস্বাস্থ্য কামনা করেন।

মেয়র প্রার্থী হিসেবে আহসানুজ্জামান রুমেল দীর্ঘদিন ধরে জামালপুর পৌর এলাকায় নানামুখী সেবামূলক কাজ করে আসছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর নিজস্ব অর্থায়নে শত শত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা এবং নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের আস্থাভাজন হিসেবে পরিচিত এই নেতা তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে তিনি আগামী নির্বাচনে জয়ী হয়ে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত