নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’

কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইল স্টেডিয়ামে পৌঁছিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

কৃষক কার্ড কার্যক্রমের ঐতিহাসিক উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে তিনি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান।

প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সকালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের কথা থাকলেও তিনি ঢাকা থেকে সরাসরি স্টেডিয়ামের অনুষ্ঠানস্থলে যোগ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন শেষে তিনি মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন।

দেশব্যাপী ‘প্রি-পাইলটিং’ প্রকল্পের আওতায় ১০টি উপজেলার ১১টি ব্লকে প্রাথমিকভাবে ৩৫ হাজার কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকের ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ড পাচ্ছেন। প্রধানমন্ত্রী আজ প্রতীকী হিসেবে ১৫ জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেবেন।

এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি তাদের ব্যাংক হিসেবে সরকারি প্রণোদনার অর্থ পাবেন, যা কৃষি খাতের ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। টাঙ্গাইল থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইল স্টেডিয়ামে পৌঁছিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

কৃষক কার্ড কার্যক্রমের ঐতিহাসিক উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে তিনি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান।

প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সকালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের কথা থাকলেও তিনি ঢাকা থেকে সরাসরি স্টেডিয়ামের অনুষ্ঠানস্থলে যোগ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন শেষে তিনি মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন।

দেশব্যাপী ‘প্রি-পাইলটিং’ প্রকল্পের আওতায় ১০টি উপজেলার ১১টি ব্লকে প্রাথমিকভাবে ৩৫ হাজার কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকের ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ড পাচ্ছেন। প্রধানমন্ত্রী আজ প্রতীকী হিসেবে ১৫ জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেবেন।

এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি তাদের ব্যাংক হিসেবে সরকারি প্রণোদনার অর্থ পাবেন, যা কৃষি খাতের ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। টাঙ্গাইল থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত