নজর বিডি

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে বর্ষবরণ

জমজমাট ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। বরেণ্য শিল্পীদের বাউল গান, ভাওয়াইয়া ও দেশাত্মবোধক গানের সুর আর সদস্য ও তাদের পরিবারের পদচারণায় মুখর ছিল প্রেস ক্লাব প্রাঙ্গণ। 

বাউল গান, ভাওয়াইয়া আর দেশাত্মবোধক গানের সুরের মূর্ছনায় জাতীয় প্রেস ক্লাবে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই প্রেস ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্লাব প্রাঙ্গণ। ক্লাব সদস্যদের সন্তানদের কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, "নববর্ষ আমাদের বাংলাদেশি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুঘল সম্রাটরা যখন এই সনের প্রবর্তন করেন, তখন তাঁরা হিজরি সাল এবং কৃষকের ফসল ও হালখাতার সংস্কৃতিকে সমন্বয় করেছিলেন। এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্যের এক অনন্য রূপ।"

এদিন সকাল ৮টায় সদস্যদের জন্য খই, মুড়ি-মুড়কি, পায়েস, বাতাসা, খিচুড়ি ও পান্তা-ইলিশের বিশেষ প্রাতরাশের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন পুতুল বাউল, উপমা বাউল, উল্কা হোসেন, ইমু বাউল ও শামিম বাউল। এছাড়াও শিল্পকলা একাডেমির শিল্পী সোহানুর রহমান, আবিদা রহমান সেতু ও মোহনা দাস সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ উপস্থিত থেকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

কাজী রওনাক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, একেএম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে বর্ষবরণ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত