নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১

খাগড়াছড়ির মানিকছড়িতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্জন জঙ্গলে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খাগড়াছড়ির মানিকছড়িতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ভিকটিমের মায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রবিন উপজেলার তিনটহরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তিনটহরীর মধ্যমপাড়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটহরী মধ্যমপাড়ার চিতাখোলার পাশের একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ভিকটিমকে মারধর ও প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অটোরিকশাচালক মো. জোনায়েদকে মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই জোনায়েদ পলাতক রয়েছেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান আসামি রবিন হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত দ্বিতীয় আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
খাগড়াছড়ির মানিকছড়িতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্জন জঙ্গলে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খাগড়াছড়ির মানিকছড়িতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ভিকটিমের মায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রবিন উপজেলার তিনটহরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তিনটহরীর মধ্যমপাড়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটহরী মধ্যমপাড়ার চিতাখোলার পাশের একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ভিকটিমকে মারধর ও প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অটোরিকশাচালক মো. জোনায়েদকে মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই জোনায়েদ পলাতক রয়েছেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান আসামি রবিন হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত দ্বিতীয় আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত