দীর্ঘ কর্মজীবন শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ জন সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীকে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর সম্মেলন কক্ষে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) ও বর্তমান পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। বিদায়ী অতিথিদের মধ্যে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ মোট ১২ জন কর্মীকে তাদের নিষ্ঠা ও দীর্ঘ সেবার জন্য বিশেষ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গঠনে অভিজ্ঞ কর্মীদের শ্রম ও ঘাম মিশে আছে। কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও তাদের অর্জিত অভিজ্ঞতা ও সঠিক পরামর্শ পৌরসভার ভবিষ্যৎ পথচলায় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মামুন অর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা। মো. আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক, পৌর কর্মচারী সংসদ।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী ১২ জন কর্মীর হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি। এসময় সহকর্মীদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়। সহকর্মী ও বর্তমান কর্মকর্তারা বিদায়ীদের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন