নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শ্রীপুরে প্রেমিকার বিয়ের খবর শুনে যুবকের ‘আত্মহত্যা’

গাজীপুরের শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার খবর শুনে তানিম হোসেন (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তানিম হোসেন ওই গ্রামের মো. রুকন উদ্দীনের ছেলে।

নিহতের স্বজন মনির হোসেন জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে একটি মেয়ের সাথে তানিমের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর পেয়ে তানিম মানসিকভাবে ভেঙে পড়েন এবং অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন।

তিনি আরও জানান, বুধবার রাতে খাবার শেষ করে তানিম বাড়ির পাশের একটি রিকশা গ্যারেজে ঘুমাতে যান। আজ সকালে রিকশা চালকরা গ্যারেজে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শ্রীপুরে প্রেমিকার বিয়ের খবর শুনে যুবকের ‘আত্মহত্যা’

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার খবর শুনে তানিম হোসেন (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তানিম হোসেন ওই গ্রামের মো. রুকন উদ্দীনের ছেলে।

নিহতের স্বজন মনির হোসেন জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে একটি মেয়ের সাথে তানিমের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর পেয়ে তানিম মানসিকভাবে ভেঙে পড়েন এবং অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন।

তিনি আরও জানান, বুধবার রাতে খাবার শেষ করে তানিম বাড়ির পাশের একটি রিকশা গ্যারেজে ঘুমাতে যান। আজ সকালে রিকশা চালকরা গ্যারেজে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত