রাজধানীতে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে প্রতারণা করে ব্যাংক থেকে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য মো. আলামিনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর দারুস সালাম থানাধীন বাতেন নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল দুপুরে সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজার এলাকায় এক ব্যক্তিকে ডিবি সদস্য পরিচয়ে ফোন দেয় প্রতারক চক্রটি। ব্যাংক হিসাব 'ভেরিফিকেশন' করার অজুহাতে কৌশলে তার হিসাবের সব তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে ওই তথ্য ব্যবহার করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১১ লাখ ৫০ হাজার টাকা সরিয়ে নেয় চক্রটি।
গ্রেপ্তারের সময় আলামিনের কাছ থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন। ৬৬টি সিমকার্ড। ৩টি এটিএম কার্ড ও ১টি চেকবই। ৬টি ১০০ ইউএস ডলারের নোট। প্রতারণালব্ধ নগদ ১২,৫০০ টাকা ও একটি পাসপোর্ট।
ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তার আলামিন একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের সাথে জড়িত। এই চক্রটি সাধারণ মানুষদের প্রলোভন দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলত এবং সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে প্রতারণার টাকা লেনদেন করত। পরবর্তীতে ওই টাকা ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো। এই ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন