নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জনসমর্থনে এগিয়ে মঞ্জুরুল ইসলাম মুসা: বালিজুড়ী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা।

তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় মুসা ইতিমধ্যে সর্বস্তরের মানুষের মাঝে গভীর গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

বিশেষ করে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও দলের হাল ধরে রাখা এবং নেতাকর্মীদের বিপদে পাশে থাকায় তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। ১৯৯১ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করা মুসা ১৯৯২ সালে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। বর্তমানে তিনি মাদারগঞ্জ উপজেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০১১ সালে বালিজুড়ী ইউনিয়নের সাধারণ মানুষ তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছিল। ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত কয়েক বছরে রাজনৈতিক কারণে তাকে একাধিক মামলা ও হয়রানির শিকার হতে হলেও তিনি তৃণমূলের নেতাকর্মীদের ছেড়ে যাননি।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ এবং অসহায় শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। এলাকাবাসীর মতে, মঞ্জুরুল ইসলাম মুসা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে মঞ্জুরুল ইসলাম মুসা বলেন, "আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। বালিজুড়ী ইউনিয়নের অনেক এলাকায় এখনো অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সকল সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জনসমর্থনে এগিয়ে মঞ্জুরুল ইসলাম মুসা: বালিজুড়ী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত