নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

তীব্র লোডশেডিং ও চরম বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি এই প্রতীকী প্রতিবাদ জানান।

মোমবাতি বিতরণকালে হাসনাত আব্দুল্লাহ বর্তমান জ্বালানি সংকট নিয়ে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করতে গড়িমসি করছে।

তিনি বলেন "সংসদে বারবার বলা হচ্ছে দেশে তেলের কোনো অভাব নেই, অথচ বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না। আমি সংসদে সরকারের কাছে সমস্যার কথা জানতে চেয়েছিলাম, কিন্তু তারা তা স্বীকার করছে না। অথচ মানুষ অন্ধকারে থাকছে। তাই এর প্রতিবাদে আমি জনগণের হাতে মোমবাতি তুলে দিচ্ছি।"

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন গৃহস্থালি ও ব্যবসায়িক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী সংসদ সদস্যের এই প্রতিবাদী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে তারা দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

তীব্র লোডশেডিং ও চরম বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি এই প্রতীকী প্রতিবাদ জানান।

মোমবাতি বিতরণকালে হাসনাত আব্দুল্লাহ বর্তমান জ্বালানি সংকট নিয়ে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করতে গড়িমসি করছে।

তিনি বলেন "সংসদে বারবার বলা হচ্ছে দেশে তেলের কোনো অভাব নেই, অথচ বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না। আমি সংসদে সরকারের কাছে সমস্যার কথা জানতে চেয়েছিলাম, কিন্তু তারা তা স্বীকার করছে না। অথচ মানুষ অন্ধকারে থাকছে। তাই এর প্রতিবাদে আমি জনগণের হাতে মোমবাতি তুলে দিচ্ছি।"

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন গৃহস্থালি ও ব্যবসায়িক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী সংসদ সদস্যের এই প্রতিবাদী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে তারা দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত