নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু পুত্র জখম

ভোলার সদর উপজেলায় বসতঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় নিহতের ৭ বছর বয়সী শিশু পুত্র আবিরকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম ওই বাড়ির প্রবাসী আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাছিমা বেগমের স্বামী আল আমিন দীর্ঘ কয়েক বছর ধরে কাজের সুবাদে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। স্বামী প্রবাসে থাকায় একমাত্র সন্তান আবিরকে নিয়ে নিজেদের নির্মাণাধীন বসতঘরে বসবাস করতেন নাছিমা। শুক্রবার মধ্যরাতে মা ও ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নাছিমা বেগমের মৃত্যু হয়।

শনিবার সকাল ৭টার দিকে প্রতিবেশীরা তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে নাছিমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় শিশু আবিরকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কে বা কারা এই বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে এবং এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আহত শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু পুত্র জখম

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ভোলার সদর উপজেলায় বসতঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় নিহতের ৭ বছর বয়সী শিশু পুত্র আবিরকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম ওই বাড়ির প্রবাসী আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাছিমা বেগমের স্বামী আল আমিন দীর্ঘ কয়েক বছর ধরে কাজের সুবাদে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। স্বামী প্রবাসে থাকায় একমাত্র সন্তান আবিরকে নিয়ে নিজেদের নির্মাণাধীন বসতঘরে বসবাস করতেন নাছিমা। শুক্রবার মধ্যরাতে মা ও ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নাছিমা বেগমের মৃত্যু হয়।

শনিবার সকাল ৭টার দিকে প্রতিবেশীরা তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে নাছিমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় শিশু আবিরকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কে বা কারা এই বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে এবং এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আহত শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত