খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরুল (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা ভাজাআলা গলিতে এই হামলার ঘটনা ঘটে।
আহত ইমরুল গোবরচাকা এলাকার বাসিন্দা কামাল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ৮-৯ জন দুর্বৃত্ত ৪-৫টি মোটরসাইকেলযোগে ভাজাআলা গলিতে প্রবেশ করে। তারা অতর্কিত ইমরুলকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ জানান, আহতের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত ও আটকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন