খুলনায় কর্তব্যরত অবস্থায় নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস (২৭) নামে এক রেলওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্রাট বিশ্বাস শনিবার ভোরে কার্যালয়ের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় সেন্ট্রি ডিউটিতে কর্মরত ছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময়ে তিনি নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সম্রাট বিশ্বাস কেন বা কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন