‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ‘মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে জীবনের জন্য প্রয়োজনীয় তথ্য’ শীর্ষক এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ কর্মসূচি) ড. মোঃ মারুফ নেওয়াজ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন, গবেষণা কর্মকর্তা মোঃ ফাহিম সিদ্দিকী, সহকারী পরিচালক নূর আলম, কর্মশালা সমন্বয়ক কাজী ওমর খৈয়াম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারী বিষয়ক সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। সাংবাদিকতার নীতি ও নৈতিকতা মেনে সংবাদ প্রকাশ করতে হবে, যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অযথা ক্ষতিগ্রস্ত না হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন গণমাধ্যম প্রতিনিধির মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন