রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চলমান চিরুনি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের ধরতে চলমান চিরুনি অভিযান আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে পুরো এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাতে এক সংবাদ ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মোহাম্মদপুরের রায়েরবাজার, জেনেভা ক্যাম্প, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও বসিলাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, গত এক সপ্তাহে রায়েরবাজার এলাকায় দুটি হত্যাকাণ্ড সংঘটিত হলেও পুলিশ দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসিলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে জনবল বাড়ানো হয়েছে। বর্তমানে সেখানে দুই প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ৬৬ জন সদস্য মোতায়েন করা হয়েছে, যারা পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
রায়েরবাজার ও বেড়িবাঁধ এলাকার অপরাধীদের বিষয়ে ডিসি ইবনে মিজান বলেন, অপরাধে জড়িতদের একটি বড় অংশই ভাসমান। তারা বিভিন্ন জেলা থেকে এসে এখানে বসবাস করে এবং অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেন, "বৈধভাবে জীবিকা নির্বাহ করতে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে।"
এছাড়া, বসিলার অস্থায়ী ক্যাম্পটিকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ থানায় রূপান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রোববার রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ এই তল্লাশি অভিযানে অর্ধশতাধিক সদস্য অংশ নেন এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন