নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার জন্মভূমি বগুড়ায় তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি ও জেলা বগুড়ায় সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি ও জেলা বগুড়া সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে তিনি এই সফর করছেন।

সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি সড়কপথে ঢাকার বাসভবন থেকে বগুড়া শহরের সার্কিট হাউজে এসে পৌঁছান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে আধুনিক ‘ই-বেইল বন্ড’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বহু প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং এর আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেবেন।

দিনের দ্বিতীয় ভাগে তারেক রহমান গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ড বিতরণ। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন।

উন্নয়নমূলক কর্মসূচি শেষে তিনি তার পৈতৃক বাড়িতে সময় কাটাবেন এবং বিকেলে পুনরায় শহরে ফিরবেন। বিকেল ৪টায় জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশমুখে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে ভিড় জমান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে নিজ জেলায় কাছে পেয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার জন্মভূমি বগুড়ায় তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি ও জেলা বগুড়ায় সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি ও জেলা বগুড়া সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে তিনি এই সফর করছেন।

সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি সড়কপথে ঢাকার বাসভবন থেকে বগুড়া শহরের সার্কিট হাউজে এসে পৌঁছান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে আধুনিক ‘ই-বেইল বন্ড’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বহু প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং এর আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেবেন।

দিনের দ্বিতীয় ভাগে তারেক রহমান গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ড বিতরণ। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন।

উন্নয়নমূলক কর্মসূচি শেষে তিনি তার পৈতৃক বাড়িতে সময় কাটাবেন এবং বিকেলে পুনরায় শহরে ফিরবেন। বিকেল ৪টায় জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশমুখে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে ভিড় জমান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে নিজ জেলায় কাছে পেয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত