নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মুকসুদপুরে এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে কক্ষ প্রত্যবেক্ষকদের নিয়ে সমন্বয় সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ প্রত্যবেক্ষকদের সাথে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির। তিনি তার বক্তব্যে পরীক্ষার স্বচ্ছতা ও পবিত্রতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "পরীক্ষার্থীদের জন্য একটি ভীতিমুক্ত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম বা নকলের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।" দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করে দেন।

সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল-এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আ. কাইয়ূম শরীফ। মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র চক্রবর্তী। জলিরপাড় জে.কে.এম মল্লিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা। মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. রুহুল আমিন। নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়া। কৃষ্ণদিয়া আব্দুল রাজ্জাক মাদ্রাসার সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র পাল।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণসহ সংশ্লিষ্ট কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষকরা অংশগ্রহণ করেন। আলোচনায় কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, পরীক্ষার সময় শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি মুহূর্তে তাৎক্ষণিক যোগাযোগের বিষয়গুলো উঠে আসে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন ও শিক্ষকদের মধ্যে নিবিড় সমন্বয় জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে কক্ষ প্রত্যবেক্ষকদের নিয়ে সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ প্রত্যবেক্ষকদের সাথে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির। তিনি তার বক্তব্যে পরীক্ষার স্বচ্ছতা ও পবিত্রতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "পরীক্ষার্থীদের জন্য একটি ভীতিমুক্ত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম বা নকলের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।" দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করে দেন।

সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল-এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আ. কাইয়ূম শরীফ। মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র চক্রবর্তী। জলিরপাড় জে.কে.এম মল্লিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা। মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. রুহুল আমিন। নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়া। কৃষ্ণদিয়া আব্দুল রাজ্জাক মাদ্রাসার সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র পাল।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণসহ সংশ্লিষ্ট কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষকরা অংশগ্রহণ করেন। আলোচনায় কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, পরীক্ষার সময় শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি মুহূর্তে তাৎক্ষণিক যোগাযোগের বিষয়গুলো উঠে আসে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন ও শিক্ষকদের মধ্যে নিবিড় সমন্বয় জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত