নজর বিডি

মির্জাপুরে নদীর তীর থেকে নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর তীর থেকে এক অজ্ঞাত পরিচয় নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রাম থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেল ৬টার দিকে গুনটিয়া এলাকায় নদীর পাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উৎস খুঁজতে গিয়ে মাটির নিচে মানুষের চুল দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে একটি বস্তা উদ্ধার করে। বস্তাটি খোলার পর সেখানে এক নারী ও এক নবজাতকের মরদেহ পাওয়া যায়।

পুলিশের ধারণা, ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। মৃত্যুর সময় বা পরে গর্ভ থেকেই নবজাতকটি বের হয়ে এসে থাকতে পারে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরে নদীর তীর থেকে নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর তীর থেকে এক অজ্ঞাত পরিচয় নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রাম থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেল ৬টার দিকে গুনটিয়া এলাকায় নদীর পাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উৎস খুঁজতে গিয়ে মাটির নিচে মানুষের চুল দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে একটি বস্তা উদ্ধার করে। বস্তাটি খোলার পর সেখানে এক নারী ও এক নবজাতকের মরদেহ পাওয়া যায়।

পুলিশের ধারণা, ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। মৃত্যুর সময় বা পরে গর্ভ থেকেই নবজাতকটি বের হয়ে এসে থাকতে পারে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত