নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টাস্কফোর্সের বড় সাফল্য: হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলা কার্যালয়ের পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

১. মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২), পিতা- মৃত মোহাম্মদ আলী। ২. মোসা: আমেনা খাতুন (২৭), পিতা- মোঃ এনামুল হক। আটককৃত উভয়ের বাড়ি সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ০৬:৩০ থেকে ০৮:২০ পর্যন্ত দুই দফায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১৫৮ গ্রাম উচ্চমূল্যের হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া নগদ ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকা জব্দ করা হয়, যা প্রাথমিক ধারণা অনুযায়ী মাদক বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ।

এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এই মামলায় বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে যে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

টাস্কফোর্সের বড় সাফল্য: হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলা কার্যালয়ের পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

১. মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২), পিতা- মৃত মোহাম্মদ আলী। ২. মোসা: আমেনা খাতুন (২৭), পিতা- মোঃ এনামুল হক। আটককৃত উভয়ের বাড়ি সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ০৬:৩০ থেকে ০৮:২০ পর্যন্ত দুই দফায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১৫৮ গ্রাম উচ্চমূল্যের হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া নগদ ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকা জব্দ করা হয়, যা প্রাথমিক ধারণা অনুযায়ী মাদক বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ।

এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এই মামলায় বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে যে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত