খুলনার ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির উচ্চফলনশীল জাত ‘বন্ধু’ ধানের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবসে এসিআই সিড কোম্পানির পক্ষ থেকে ‘বন্ধু’ জাতের ধানের ফলন ক্ষমতা, জীবনকাল এবং চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষ করে এই জাতের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিকূল আবহাওয়ায় খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত চাষিরা জানান, এসিআই কোম্পানির ‘বন্ধু’ ধান অন্যান্য প্রচলিত জাতের তুলনায় ৩৩ শতকের প্রতি বিঘায় প্রায় ৫ থেকে ৭ মণ বেশি ফলন দিচ্ছে। ফলন ভালো হওয়ায় আগামী বছর এই ধান চাষের পরিমাণ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন তারা।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সিড যশোর এরিয়ার ম্যানেজার মোঃ মিরাজ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডুমুরিয়া টেরিটরি এক্সিকিউটিভ মোঃ ইসরাফিল হোসেন।
দক্ষিণ চিংড়া গ্রামের প্রায় ৫০ থেকে ৬০ জন আদর্শ চাষীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মাঠ দিবস শেষে সফল চাষি মোঃ আলামিন শেখকে কোম্পানির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন