নজর বিডি

ক্ষমতার জোরে জনরায় উপেক্ষা শুভ লক্ষণ নয়: মজিবুর রহমান মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠীর আচরণে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, জনরায়কে ক্ষমতার জোরে উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয় এবং এর পরিণতি কখনোই ভালো হয় না।

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে’ এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন "সংবিধানের ঊর্ধ্বে জনগণের রায়। গণভোটের মাধ্যমেই সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করা হয়। অথচ আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি।"

তিনি ১৯৭০ সালের নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেই সময় জনগণের রায় অস্বীকার করে তৎকালীন পাকিস্তানি সামরিক সরকার দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা দেশের জন্য অশুভ সংকেত বলে তিনি মন্তব্য করেন।

মঞ্জু আরও যোগ করেন যে, জনগণের অধিকার কখনো দমন করে রাখা যায় না। প্রয়োজনে কঠোর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ক্ষমতার জোরে জনরায় উপেক্ষা শুভ লক্ষণ নয়: মজিবুর রহমান মঞ্জু

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠীর আচরণে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, জনরায়কে ক্ষমতার জোরে উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয় এবং এর পরিণতি কখনোই ভালো হয় না।

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে’ এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন "সংবিধানের ঊর্ধ্বে জনগণের রায়। গণভোটের মাধ্যমেই সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করা হয়। অথচ আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি।"

তিনি ১৯৭০ সালের নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেই সময় জনগণের রায় অস্বীকার করে তৎকালীন পাকিস্তানি সামরিক সরকার দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা দেশের জন্য অশুভ সংকেত বলে তিনি মন্তব্য করেন।

মঞ্জু আরও যোগ করেন যে, জনগণের অধিকার কখনো দমন করে রাখা যায় না। প্রয়োজনে কঠোর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত