খুলনার ডুমুরিয়ায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ করে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়ের আলী মিলনায়তনে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
উপজেলার মেসার্স কৃষি ভান্ডারের প্রোপ্রাইটর মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মোঃ নাজমুল হুদা।
কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের আরএসএম মুস্তাফিজুর রহমান, সেলস অফিসার মোঃ জাহিদ হোসেন এবং জুনিয়র সেক্টর স্পেশালিস্ট সাদিকুর রহমান। অনুষ্ঠানে ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ উপজেলার ৫০ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কৃষকদের হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল মৌসুম অনুযায়ী সঠিক বীজ নির্বাচন এবং ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন।সুস্থ চারা তৈরির জন্য আদর্শ বীজতলা তৈরি ও ২১-২৫ দিনের চারা রোপণ।
লাইন ও লোগো পদ্ধতি অনুসরণ করে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ নিশ্চিত করা। শুধু ইউরিয়া নয়, বরং টিএসপি, পটাশ ও জৈব সারের সুষম ব্যবহার এবং এডব্লিউডি (AWD) পদ্ধতিতে পানি সাশ্রয়। কীটনাশকের ব্যবহার কমিয়ে পার্চিং ও আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে রোগবালাই দমন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, "শুধুমাত্র উন্নত বীজ নয়, আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয়ই পারে হেক্টর প্রতি ফলন বৃদ্ধি করতে। এই ধরণের প্রশিক্ষণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং কৃষকের আয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন