খুলনার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ খলসী গ্রামে উন্নত মানের উফসী জাতের ধান 'এসিআই-৩' এর প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় খলসী স্কুল মাঠে এসিআই বীজ কোম্পানির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সীড যশোর অঞ্চলের এরিয়া ম্যানেজার জনাব মোঃ মিরাজ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন এসিআই ডুমুরিয়া অঞ্চলের টেরিটরি এক্সিকিউটিভ মোঃ ইসরাফিল হোসেন। উক্ত অনুষ্ঠানে খলসী গ্রামের প্রায় ৫০ থেকে ৬০ জন আদর্শ চাষী অংশগ্রহণ করেন।
[caption id="attachment_25968" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে স্থানীয় চাষিরা জানান, এসিআই-৩ জাতের এই ধানের ফলন অত্যন্ত আশাব্যঞ্জক। তাদের মতে, প্রতি শতাংশে প্রায় ৪৫ কেজি ধানের ফলন হয়েছে। বাম্পার ফলন দেখে উপস্থিত চাষিরা আগামী মৌসুমে ব্যাপকভাবে এই উফসী জাতের ধান চাষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে খলসী গ্রামের আদর্শ চাষি জনাব মোঃ ইমরান হোসেনকে ভালো ফলনের জন্য এসিআই কোম্পানির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
[caption id="attachment_25969" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
মাঠ দিবসে এই জাতের ধানের কিছু অনন্য দিক কৃষকদের সামনে তুলে ধরা হয় মাত্র ১২০ থেকে ১২৫ দিনের মধ্যে এই ধান ঘরে তোলা সম্ভব। সঠিক পরিচর্যায় বিঘা প্রতি গড়ে ২০ থেকে ২৫ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়।চাল মাঝারি চিকন এবং ভাত ঝরঝরে হয়, যার বাজারমূল্য বেশ ভালো। এটি সাধারণ রোগবালাই ও পোকামাকড় আক্রমণে বেশ সহনশীল।
মাঠ দিবসের মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, সঠিক সার প্রয়োগ এবং সেচ ব্যবস্থাপনা সম্পর্কেও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন