তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমের পর কালবৈশাখীর বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টার পর রাজধানীর গুলশান, বারিধারাসহ বিভিন্ন এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়, যা নগরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি ফিরিয়ে এনেছে।
দুপুরের পর থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। বিকেলের দিকে আকাশ এতটাই কালো হয়ে যায় যে, চারপাশ অন্ধকারে ছেয়ে যায়। মনে হচ্ছিল যেন অসময়েই সন্ধ্যা নেমে এসেছে। ফলে ব্যস্ত সড়কের যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় এবং রাস্তার ধারের দোকানপাটেও বাতি জ্বালিয়ে দেওয়া হয়।
আকাশ ঘন কালো হওয়ার কিছুক্ষণ পরই শুরু হয় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। প্রথম দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও দ্রুতই তা ভারী বর্ষণে রূপ নেয়। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫°C এর উপরে থাকায় জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল; এই বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কমায় জনমনে স্বস্তি ফিরেছে।
আবহাওয়া অধিদপ্তর আগেই দেশের ৫টি বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছিল। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট। ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি। পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে।
ভারী বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন