গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে শোকের মাতম নেমে এসেছে পুরো এলাকায়।
সন্তানের প্রথম জন্মদিনের মাত্র দুই দিন আগে বাবার নিথর দেহ বাড়িতে ফেরায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের পৈত্রিক বাড়িতে পৌঁছে লাশবাহী গাড়ি। এ সময় শেষবারের মতো তাকে দেখতে হাজারো মানুষের ঢল নামে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। একমাত্র ছেলেকে হারিয়ে মা নীলিমা বৈরাগী এখন দিশেহারা। পরিবারের অন্য সদস্যরাও শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
স্বজন ও এলাকাবাসী এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, কুমিল্লায় কর্মরত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী প্রশিক্ষণ শেষে গত শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বুলেট বৈরাগী টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুশীল বৈরাগীর ছেলে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন