সন্ত্রাসবাদ ও জঙ্গি ইস্যুতে যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। রবিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, অতীতে বিশেষ করে ফ্যাসিবাদী আমলে ‘জঙ্গি’ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে জনমনে ব্যাপক সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে ভিন্নমত দমন এবং নিরীহ আলেম-উলামাদের ওপর নিপীড়ন চালাতে এই ইস্যুটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
গাজী আতাউর রহমান আরও উল্লেখ করেন, সম্প্রতি পুলিশের পক্ষ থেকে দেশে জঙ্গি হামলার আশঙ্কার যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত নিশ্চয়ই প্রশাসনের কাছে রয়েছে। তিনি বলেন, “আমরা পুলিশের ওপর আস্থা রাখতে চাই। তবে ‘জঙ্গি হামলা’ সংক্রান্ত তদন্ত ও ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা আনতে হবে। কোনোভাবেই যেন রাজনৈতিক উদ্দেশ্যে বা নির্দোষ কাউকে হয়রানি করতে এই ইস্যু ব্যবহার করা না হয়।”
ইসলামী আন্দোলনের এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে এই ইস্যুতে প্রকৃত অপরাধীরা ছাড় পেলেও সাধারণ আলেম-উলামারা জুলুমের শিকার হয়েছেন। তাই বর্তমান প্রেক্ষাপটে সকল পদক্ষেপ তথ্যভিত্তিক, নির্মোহ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানান তিনি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন