নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের দুই উপজেলায় টানা ২ দিন বিদ্যুৎ ও নেটওয়ার্ক নেই, জনজীবনে চরম ভোগান্তি

কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় টানা দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ।

শনিবার (২৫ এপ্রিল) থেকে সোমবার সকাল পর্যন্ত এই অচলাবস্থা অব্যাহত থাকায় গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল গ্রাহকরা নেটওয়ার্ক সেবা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছেন।

বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যাটারিচালিত যানবাহন চলাচল। গত ১৫ দিন ধরে এই এলাকায় জ্বালানি সরবরাহ সংকটের সাথে এখন যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ফলে চার্জ দিতে না পেরে অটোরিকশা ও ইজিবাইক চালকরা রাস্তায় নামতে পারছেন না। হাতেগোনা কয়েকটি গাড়ি চললেও যাত্রীদের কাছ থেকে তিন থেকে চার গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এসএসসি পরীক্ষার্থীরা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ৭২ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রয়েছে। এতে আর্থিক লেনদেন করতে পারছেন না সাধারণ মানুষ। উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাফিউর রহমান জানিয়েছেন, লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুড়িগ্রামের দুই উপজেলায় টানা ২ দিন বিদ্যুৎ ও নেটওয়ার্ক নেই, জনজীবনে চরম ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় টানা দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ।

শনিবার (২৫ এপ্রিল) থেকে সোমবার সকাল পর্যন্ত এই অচলাবস্থা অব্যাহত থাকায় গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল গ্রাহকরা নেটওয়ার্ক সেবা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছেন।

বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যাটারিচালিত যানবাহন চলাচল। গত ১৫ দিন ধরে এই এলাকায় জ্বালানি সরবরাহ সংকটের সাথে এখন যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ফলে চার্জ দিতে না পেরে অটোরিকশা ও ইজিবাইক চালকরা রাস্তায় নামতে পারছেন না। হাতেগোনা কয়েকটি গাড়ি চললেও যাত্রীদের কাছ থেকে তিন থেকে চার গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এসএসসি পরীক্ষার্থীরা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ৭২ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রয়েছে। এতে আর্থিক লেনদেন করতে পারছেন না সাধারণ মানুষ। উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাফিউর রহমান জানিয়েছেন, লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত