নজর বিডি

নারী ও শিশু অধিকার রক্ষায় ডিএসইউ ও দ্য লিজেন্ড ওয়ার্ল্ডের যৌথ অঙ্গীকার

নারী ও শিশুর মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে দারু সালাম বিশ্ববিদ্যালয় (ডিএসইউ) এবং আবাসন খাতের প্রতিষ্ঠান দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেড।

রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর নিকুঞ্জ এলাকায় লিজেন্ড ওয়ার্ল্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ অঙ্গীকার করা হয়।

দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আমন্ত্রণে দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান প্রতিষ্ঠানটির কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাসিম আহসান আরিফ হিরোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

[caption id="attachment_26068" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

বৈঠকে লিজেন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "নারী ও শিশু অধিকার রক্ষায় উপাচার্যের অব্যাহত প্রচেষ্টার সাথে আমরা সার্বিকভাবে পাশে আছি।" জবাবে উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজান মানবাধিকার রক্ষায় পাশে থাকার এই ঘোষণার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

লিজেন্ড ওয়ার্ল্ডের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট শফিকুর রহমান খান তপন কোম্পানির আবাসন প্রকল্পের লক্ষ্য তুলে ধরে বলেন, তাঁরা ক্রীড়াবিদদের জন্য বিশেষায়িত আবাসন গড়ার পাশাপাশি সমাজ থেকে মানবাধিকার লঙ্ঘন দূর করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাইমেক্স গ্রুপের চেয়ারম্যান সৌরভ আল জাহিদ এবং লিজেন্ড ওয়ার্ল্ডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. শামীম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নারী ও শিশু অধিকার রক্ষায় ডিএসইউ ও দ্য লিজেন্ড ওয়ার্ল্ডের যৌথ অঙ্গীকার

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

নারী ও শিশুর মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে দারু সালাম বিশ্ববিদ্যালয় (ডিএসইউ) এবং আবাসন খাতের প্রতিষ্ঠান দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেড।

রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর নিকুঞ্জ এলাকায় লিজেন্ড ওয়ার্ল্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ অঙ্গীকার করা হয়।

দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আমন্ত্রণে দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান প্রতিষ্ঠানটির কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাসিম আহসান আরিফ হিরোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

[caption id="attachment_26068" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

বৈঠকে লিজেন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "নারী ও শিশু অধিকার রক্ষায় উপাচার্যের অব্যাহত প্রচেষ্টার সাথে আমরা সার্বিকভাবে পাশে আছি।" জবাবে উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজান মানবাধিকার রক্ষায় পাশে থাকার এই ঘোষণার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

লিজেন্ড ওয়ার্ল্ডের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট শফিকুর রহমান খান তপন কোম্পানির আবাসন প্রকল্পের লক্ষ্য তুলে ধরে বলেন, তাঁরা ক্রীড়াবিদদের জন্য বিশেষায়িত আবাসন গড়ার পাশাপাশি সমাজ থেকে মানবাধিকার লঙ্ঘন দূর করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাইমেক্স গ্রুপের চেয়ারম্যান সৌরভ আল জাহিদ এবং লিজেন্ড ওয়ার্ল্ডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. শামীম।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত