চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ নির্মূলের লক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।
বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে এটি প্রতিরোধে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে সচেতনতামূলক প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা মাতৃমৃত্যুর ঝুঁকি কমাতে বাল্যবিবাহ বন্ধে কঠোর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মাদক কারবারিদের দমনে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নদী বা বাঁধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক করা হয়েছে এবং পুলিশের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পৌর এলাকায় যানজট কমিয়ে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, "উপজেলার কোথাও যেন দুষ্কৃতিকারীরা অপরাধ করার সুযোগ না পায়, সে বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি যেকোনো অপরাধমূলক তথ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন