নজর বিডি

তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।

সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং তথ্য বিনিময়ে যৌথ প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

তথ্যমন্ত্রী সোমালিয়ার উচ্চশিক্ষায় একজন বাংলাদেশির নেতৃত্ব প্রদানের ভূয়সী প্রশংসা করেন এবং একে দেশের জন্য অত্যন্ত গৌরবের বলে অভিহিত করেন।

উপাচার্য ড. আসিফ মিজান বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরে বাংলাদেশের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রবল আগ্রহ প্রকাশ করেন। তাঁরা উভয়ই আশা প্রকাশ করেন যে, এ ধরনের যোগাযোগ ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।

সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং তথ্য বিনিময়ে যৌথ প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

তথ্যমন্ত্রী সোমালিয়ার উচ্চশিক্ষায় একজন বাংলাদেশির নেতৃত্ব প্রদানের ভূয়সী প্রশংসা করেন এবং একে দেশের জন্য অত্যন্ত গৌরবের বলে অভিহিত করেন।

উপাচার্য ড. আসিফ মিজান বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরে বাংলাদেশের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রবল আগ্রহ প্রকাশ করেন। তাঁরা উভয়ই আশা প্রকাশ করেন যে, এ ধরনের যোগাযোগ ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত