পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মদিনায় মো. আব্দুল হাই বুলু (৬১) নামের এক বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আব্দুল হাই বুলু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত মাওলানা আব্দুস শাকুরের ছেলে। পেশাগত জীবনে তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব যান। তার সঙ্গে তার স্ত্রী মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা ও ছোট ভাই আব্দুল হাকিম ছিলেন।
মদিনায় অবস্থানকালে সোমবার (২৭ এপ্রিল) আব্দুল হাই বুলু হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের ছোট ভাই আব্দুল হাকিম সৌদি আরব থেকে ফোনে জানান, মঙ্গলবার ফজরের নামাজের পর মদিনার মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কবরস্থান জান্নাতুল বাকিতে (বাকিউল গারকাদ) দাফন করা হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের আইন অনুযায়ী, হজ পালনকালে কোনো হজযাত্রীর মৃত্যু হলে মরদেহ সেখানেই দাফন করা হয়। এই প্রক্রিয়ায় কোনো পরিবার বা স্বজনের আপত্তি গ্রহণ করা হয় না।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন