‘জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
[caption id="attachment_26145" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।" তিনি তরুণ প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস।
[caption id="attachment_26147" align="alignnone" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১০ জন শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, জ্যামিতি বক্সসহ অন্যান্য সামগ্রী) তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় ১৬০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে মাদকবিরোধী বিশেষ শপথ বাক্য পাঠ করানো হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন