নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক, ১৫ বছর অভিজ্ঞদের জন্য ছাড়

ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগদানের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের জন্য এই শর্তে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা যদি অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে (Lateral Entry) নিয়োগ পেতে চান, তবে তাকে অবশ্যই ‘ব্যাংকিং প্রফেশনাল এক্সাম’ বা ব্যাংকিং ডিপ্লোমার উভয় পার্ট উত্তীর্ণ হতে হবে। মূলত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়ে পদোন্নতি নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে এই যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে।

পেশাদার অভিজ্ঞতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপনে একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে।

এতে বলা হয়েছে, যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর অথবা ওই পদে পদোন্নতি পাওয়ার পর সফলভাবে ১৫ বছর অতিক্রম করেছেন, তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা থাকবে না।

তাদের দীর্ঘদিনের বাস্তব কর্ম অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অন্য কোনো ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা পাসের শর্ত শিথিল করা হয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। ব্যাংকিং খাতের কর্মকর্তাদের মৌলিক জ্ঞান নিশ্চিত করতেই কেন্দ্রীয় ব্যাংক এই কঠোর অবস্থান নিয়েছে। তবে যারা দেড় দশক ধরে সিনিয়র পর্যায়ে সফলভাবে কাজ করছেন, তাদের অর্জিত বাস্তব অভিজ্ঞতাকে সম্মান জানাতেই এই ১৫ বছরের বিশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক, ১৫ বছর অভিজ্ঞদের জন্য ছাড়

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত