নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

স্পিডবোটের নতুন ভাড়া নির্ধারণ করল সরকার: জেনে নিন কোন রুটে কত

সারাদেশে স্পিডবোটে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী এই নতুন ভাড়ার হার সুনির্দিষ্ট করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই ভাড়া গত ১১ মে থেকে কার্যকর ধরা হয়েছে। এতে শান্ত ও অশান্ত—উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা।

প্রথম ১০ কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা।

প্রজ্ঞাপনে উল্লেখিত রুটভিত্তিক চূড়ান্ত ভাড়ার হার নিচে দেওয়া হলো:

নৌরুটের নামনির্ধারিত ভাড়া (জনপ্রতি)
আরিচা ঘাট - কাজীরহাট২৩৫ টাকা
শিমুলিয়া - কাঁঠালবাড়ী১৩০ টাকা
বরিশাল - ভেদুরিয়া৩২৫ টাকা
লাহারহাট - ভেদুরিয়া১৬০ টাকা
ভৈরব বাজার - নবীনগর২৭০ টাকা
নরসিংদী - সলিমগঞ্জ২৩৫ টাকা
গলাচিপা - রাঙ্গাবালী৩৮০ টাকা
রাঙামাটি (ফিশারি ঘাট) - মারিশ্যা৮৬০ টাকা
রাঙামাটি - মাইনি৪৮৫ টাকা
রাঙামাটি - বরকল৩৫৫ টাকা

কুমিরা - গুপ্তছড়া: ২৬০ টাকা, কক্সবাজার (৬ নং ঘাট) - মহেশখালী: ৯৫ টাকা, বয়ার চর (চেয়ারম্যানঘাট) - নলছিরা (হাতিয়া): ৩২৫ টাকা

নৌপরিবহন মন্ত্রণালয়ের এই পদক্ষেপের ফলে স্পিডবোট চলাচলে ভাড়ার নৈরাজ্য কমবে এবং যাত্রীদের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : স্পিডবোট ভাড়া, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রজ্ঞাপন, অভ্যন্তরীণ নৌপরিবহন, শিমুলিয়া-কাঁঠালবাড়ী, আরিচা-কাজীরহাট, নতুন ভাড়া, যাত্রী সেবা, Speedboat Fare, Ministry of Shipping, Bangladesh Water Transport, New Fare List, Public Transport.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্পিডবোটের নতুন ভাড়া নির্ধারণ করল সরকার: জেনে নিন কোন রুটে কত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সারাদেশে স্পিডবোটে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী এই নতুন ভাড়ার হার সুনির্দিষ্ট করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই ভাড়া গত ১১ মে থেকে কার্যকর ধরা হয়েছে। এতে শান্ত ও অশান্ত—উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা।

প্রথম ১০ কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা।

প্রজ্ঞাপনে উল্লেখিত রুটভিত্তিক চূড়ান্ত ভাড়ার হার নিচে দেওয়া হলো:

নৌরুটের নামনির্ধারিত ভাড়া (জনপ্রতি)
আরিচা ঘাট - কাজীরহাট২৩৫ টাকা
শিমুলিয়া - কাঁঠালবাড়ী১৩০ টাকা
বরিশাল - ভেদুরিয়া৩২৫ টাকা
লাহারহাট - ভেদুরিয়া১৬০ টাকা
ভৈরব বাজার - নবীনগর২৭০ টাকা
নরসিংদী - সলিমগঞ্জ২৩৫ টাকা
গলাচিপা - রাঙ্গাবালী৩৮০ টাকা
রাঙামাটি (ফিশারি ঘাট) - মারিশ্যা৮৬০ টাকা
রাঙামাটি - মাইনি৪৮৫ টাকা
রাঙামাটি - বরকল৩৫৫ টাকা

কুমিরা - গুপ্তছড়া: ২৬০ টাকা, কক্সবাজার (৬ নং ঘাট) - মহেশখালী: ৯৫ টাকা, বয়ার চর (চেয়ারম্যানঘাট) - নলছিরা (হাতিয়া): ৩২৫ টাকা

নৌপরিবহন মন্ত্রণালয়ের এই পদক্ষেপের ফলে স্পিডবোট চলাচলে ভাড়ার নৈরাজ্য কমবে এবং যাত্রীদের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত