শেয়ারবাজারে অর্থপাচার (এএমএল) এবং সন্ত্রাসবাদে অর্থায়ন (সিএফটি) প্রতিরোধে নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক সৈয়দ কামরুল ইসলাম।
বুধবার (১৩ মে) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাল্টিপারপাস হলে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিএফআইইউ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসই যৌথভাবে ‘স্থিতিশীল শেয়ারবাজার: অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত আইনের পরিপালন এবং ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।
বিএফআইইউ ও বিএসইসির কর্মকর্তারা চারটি পৃথক সেশনে অর্থপাচার প্রতিরোধ, ঝুঁকি শনাক্তকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম বলেন, অবৈধ অর্থপ্রবাহ শুধু শেয়ারবাজার নয়, পুরো আর্থিক খাতের জন্য হুমকি। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা ও শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো জরুরি।
ডিএসইর ভারপ্রাপ্ত সিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, একটি নিরাপদ পুঁজিবাজার গঠনে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং আইনের কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বক্তারা মনে করেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে বাজারের গভীরতা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন