জাতীয় এনজিও ও ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে যাত্রা শুরু করেছে ‘এনজিও মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) রিসোসড পুলড ফান্ড’।
সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই বিশেষ তহবিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের উন্নয়নে এবং দেশের বিপদের দিনে একটি বড় রকমের মাইলফলক হয়ে থাকবে।” জাতীয় সক্ষমতাকে কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবেলার এই কৌশলকে তিনি সময়োপযোগী বলে অভিহিত করেন।
উদ্যোক্তা সংস্থা স্টার্ট বাংলাদেশ হাব-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই তহবিলটি জাতীয় এনজিও এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর (এনজিও-এমএফআই) সমন্বিত সক্ষমতা ও সম্পর্ক কাজে লাগিয়ে একটি টেকসই ও স্থানীয়ভাবে সংগঠিত জরুরি অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলবে।
এর মূল লক্ষ্যগুলো হলো, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করা।পূর্বাভাস ভিত্তিক কার্যক্রম (Anticipatory Action) জোরদার করা।দুর্যোগকালীন দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা।
তহবিলে প্রাথমিক পর্যায়ে অংশ নেওয়া প্রধান জাতীয় এনজিওগুলোর মধ্যে রয়েছে— ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), পপি (POPI) এবং এসকেএস ফাউন্ডেশন।
উল্লেখ্য, স্টার্ট বাংলাদেশ হাব হলো দেশি-বিদেশি ৪০টি এনজিওর একটি শক্তিশালী জোট, যার মধ্যে ২২টি স্থানীয় এবং ১৮টি আন্তর্জাতিক এনজিও (আইএনজিও) রয়েছে। দ্রুত অর্থায়ন ও স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মানবিক কার্যক্রমকে গতিশীল করাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান, মাইক্রোক্রেডিট রেগুলেটর অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. জাকারিয়া এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মার্টিল্ডা সভেনসন প্রমুখ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন